বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিবগঞ্জে বিয়ের প্রলোভন দিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার গ্রামের প্রবাসী শহিদুল ইসলামের মাদ্রাসা পড়য়া কন্যাকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, কুড়াহার মৃধাপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মাহিনুর ইসলাম (১৮) একই এলাকার প্রবাসী শহিদুল ইসলামের মেয়ে কুড়াহার আলিম মাদ্রাসার আলিম শ্রেণীর ছাত্রী মোসলেমা খাতুনের সঙ্গে প্রায় ৩ বছর যাবত প্রেমের সম্পর্ক করে তোলে। এর ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল সকাল ১১টায় কুড়াহার মাদ্রাসার নিকট থেকে বিয়ে করার আশ্বাস দিয়ে ফুসলাইয়া কামতারা থেকে সিএনজি যোগে বগুড়ার নিয়ে যায়। বেলা ২টায় বগুড়ার একটি ছাত্রাবাসে নিয়ে গিয়ে কাজী আনার কথা বলে কালক্ষেপন করতে থাকে। এক পর্যায়ে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং ছাত্রাবাসে আটকিয়ে রাখে রাত্রি যাপন করে। ১৪ এপ্রিল তাকে মৃত্যুর ভয় দেখিয়ে পুনরায় ওই লম্পট জোরপূর্বক ধর্ষণ করে। মোসলেমা সুকৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে এসে তার পরিবারকে ঘটনাটি খুলে বলে। মাহিনুর ইসলাম বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করে এবং বিয়ে করতে তালবাহানা করে বাড়িতে থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মোসলেমা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে । মামলার প্রেক্ষিতে মাহিনুরের পরিবার অসহায় বাদী মোসলেমাকে বিভিন্ন ধরনের হুমকী ধামকী সহ প্রাণ নাশের ভয়-ভীতি প্রদর্শন করে আসছে। এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে মামলা গ্রহণ করা হয়েছে। আসামী আটক করতে পুলিশ তৎপর রয়েছে।

শিবগঞ্জে ট্রাক চাপায় ১ শ্রমিক নিহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার চককানু বালুগাড়ী খাদে ট্রাকে বালু উত্তোলনের সময় ট্রাক চাপায় ১ শ্রমিক নিহত। নিহত শ্রমিক রাকিব উপজেলার হরিপুর বাস্ট্যান্ড এলাকার খলিলুর রহমানের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, বুধবার ভোর ৫টায় চককানু বালু গাড়ী খাদ হইতে ট্রাকে বালু ভর্তি করে ট্রাক ঘটনাস্থল ত্যাগ করার সময় ট্রাকের চাকা ডেবে যায়। এ সময় ট্রাক শ্রমিক রাকিব (১৬) ট্রাকের নিচে ঢুকে চাকার বালু সড়ানো শেষ হলে ট্রাক চালক ট্রাকটি সামনের দিকে নিয়ে যাওয়ার সময় ট্রাক শ্রমিক রাকিব চাপা পড়ে গুরুত্বর আহত হয়। তাকে ঘটনাস্থল থেকে দ্রুত বগুড়া শজিমেকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। বর্তমানে ট্রাকটি থানা হেফাজতে আছে। এব্যপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com