বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ধামইরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দুস্থ্য ও অসহায়দের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ২৯ এপ্রিল বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসহায় ও লিল্লাহ বোর্ডিয়ের শিক্ষার্থীদের মাঝে খাদ্য চাল,ডাল, আলু, পিয়াজ, তৈল ও সাবান বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। সামাজিক দুরত্ব বজায় রেখে ১শত জনের মাঝে এই পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও হোম কোয়ারেন্টিনে থাকা ১৫০ জনের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
বিতরণকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু ইসা মো. আরাফাত ইমাম, মেডিকেল অফিসার ডা. সামিউল হাসান, ডা. রবিউল ইসলাম, স্যানিটারী ইনপেস্ট আনিছুর রহমান, নার্সিং ইনচার্জ জান্নাতুন ফেরদৌসি প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগ হোম কোয়ারেন্টিনে থাকাদের নিয়মিত পর্যবেক্ষনে রাখা হয়েছে, তাদের নিবিড় পর্যবেক্ষনে সুস্থ্যভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসুক এটাই আমাদের প্রত্যাশা।

 

ধামইরহাটে ভিজিডির চাল মজুদ রাখায় ব্যবসায়ীর কারাদন্ড

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীর কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে উপজেলার বিহারীগর এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত খাদ্য বান্ধব কর্মসূচি (ভিজিডি)’র চাল অবৈধভাবে ক্রয় ও ঘরে মজুদ আছে, উপজেলা প্রশাসনের নিকট গ্রামবাসীর পক্ষে এমন অভিযোগ করেন উমার ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হাসান ওরফে মোহাম্মদ আলী। ২৯ এপ্রিল বিকেল সাড়ে ৩ টায় তার বাড়ীতে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ৬ বস্তা চাল পাওয়া যায়। এ সময় ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত মাছ ব্যবসায়ী বিহারীনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে ফারুক হোসেন ভাদুকে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহীন মিয়া।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ই¯্রাফিল হোসেন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান, ইউপি সদস্য মামুনুর রশীদ প্রমুখ।
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহীন মিয়া জব্দকৃত চালগুলি উপকারভোগীদের মাঝে বিতরণের নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com