বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
জিটিবি নিউজঃ বগুড়ার গাবতলীতে জমিজমা মামলার প্রতিপক্ষের কাছে রিপোর্ট দেয়ার কথা বলে চাঁদা আনতে গিয়ে ভুয়া ডিবি পুলিশকে স্থানীয় জনগন আটক করে পুলিশে সোপর্দ করেছে। থানার মামলা সুত্রে জানাগেছে, গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের বকরিভিটা এলাকার পুর্ব মহিষাবান মাষ্টার পাড়া পিতামৃত বাহার উদ্দীন মন্ডলের ছেলে আফজাল হোসেন মন্ডল’র সাথে তার চাচা মজিবুর রহমান মাষ্টারের সাথে জায়গা জমিনিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলে আসছে।
বগুড়া ডিবি পুলিশের এস আই শাহীনের পরিচয় দিয়ে মোবাইল ফোনে জানায় আমি মামলার অভিযোগের তদন্ত রিপোর্ট প্রদান করবো। সেজন্য ১০ হাজার টাকা দিতে হবে। আফজাল হোসেনের বিষয়টি সন্দেহ হলে, ঘটনা তার বোন জামাই আব্দুর রাজ্জাককে অবগত করে। সে বগুড়া ডিবি অফিসে খোঁজনিয়ে জানতে পারে এস আই শাহীন নামে কোন এস আই বগুড়া ডিবি অফিসে নেই। মোবাইলকারীকে ১০ হাজার টাকা প্রদানের কথা বলে আফজাল হোসেন তার এলাকায় ডেকে পাঠায়।
সে ৩ মে সকাল ৮ টায় আফজাল হোসেনের বাড়িতে এলে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারকাছে ডিবি পরিচয় পত্র ও কাগজপত্র দেখতে চায়। সে দেখাতে পারেনা, জনতার জিজ্ঞাসাবাদে সে জানায় তার নাম নুর মোহম্মদ। সে ভুয়া ডিবি পুলিশ বলে স্থানীয় জনগনের কাছে স্বীকার করলে জনতা কাকে আটক করে রাখে। ভুয়া ডিবি নুর মোহম্মদ বগুড়া জেলার শেরপুর উপজেলার মহিপুর কলোনি এলাকার পিতা মৃত আনছার আলীর ছেলে। বিষয়টি বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হলে এস আই আরিফুর রহমান ভুয়া ডিবি পুলিশ নুর মোহম্মদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। নুর মোহম্মদ একজন আনছার সদস্য বলে তার স্ত্রী থানায় ডিউটি অফিসারের কাছে জানায়।
এব্যপারে গাবতলী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান’র সাথে যোগাযোগ করা হলে তিনি, ভুয়া ডিবি পরিচয়দানকারী নুর মোহম্মদ নামের একজনকে মহিষাবান মাষ্টার পাড়া এলাকার স্থানীয় জনগন আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আফজাল হোসেন মন্ডল বাদী থানায় একটি মামলা করেছে। ভুয়া ডিবি নুর মোহম্মদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।