বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী নেপালতলী ইউনিয়নের তেরপাখি গ্রামে পুর্ব শক্রুতার জেরধরে প্রতিপক্ষ দুলুর নেতৃত্বে দফাদার আব্দুর হামিদের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও ছেলে মেয়েদেরকে আহত করা হয়েছে। জানাগেছে ৩মে রাত ৮ টায় গাবতলী উপজেলার তেরপাখি গ্রামের নেপালতলী ইউনিয়ন পরিষদের দফাদার আব্দুল হামিদের সাথে পুর্ব শক্রুতার জের ধরে পাশের বাড়ির দুলুর বাকবিতন্ডা হয়। এ ঘটনায় দুলু, তার ছেলে আবু ছায়েম, শাকিল, রায়হান, পিন্টুসহ ১০/১২ জনের একদল সন্ত্রাসী প্রকৃতির লোক আব্দুল হামিদের বসত বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির আসবাপত্র, গেইট ও রান্নাঘরসহ ব্যাপক ভাংচুর ও তছনছ করে। এসময় বাধাদিতে গেলে হামলাকারীদের হাতে আব্দুল হামিদের মেয়ে কমলা ফুলি, হালিমা বেগম, ছেলে ইশ্রাফিল হাসেনসহ ৫ জন আহত হয়। এদের মধ্য গুরুতর আহত কমলা ফুলি, হালিমা বেগম ও ইশ্রাফিল হাসেনকে গাবতলী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্য ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় আব্দুল হামিদ বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে। অপরদিকে প্রতিপক্ষ দুলুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করেনি।
বগুড়ার গাবতলী কাগইলে প্রভাষক আশরাফ হোসেনের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ
আল আমিন মন্ডল (বগুড়া প্রতিনিধি)ঃ করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় গতকাল রবিবার বগুড়ার গাবতলী থানা বিএনপি যুগ্ম আহবায়ক ও কাগইল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আমলীচুকাই গ্রামের কৃতিসন্তান প্রভাষক আশরাফ হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে ১শতাধিক কর্মহীন ও দুঃস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
স্থানীয় বিদ্যালয় মাঠে ত্রান বিতরন কালে উপস্থিত ছিলেন প্রভাষক আশরাফ হোসেনের কন্যা ও সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষাকা আইরিন নেহার মিতা, পুত্র ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এইচ এম নাসিম মোরশেদ জিকো, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদেকুর রহমান সোহান, সাবেক ইউপি সদস্য দুদু মিয়া, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, কমিউনিটি পুলিশিং ফোরামের নেতা রুহুল আমিন নাননু, ছাত্রদল নেতা রাকিব হাসান ও আরিফুল ইসলাম, ইয়াছির রহমান, আরাফাত হোসেন, নিরব আহম্মেদ ও সাবু মিয়া প্রমূখ। ত্রান বিতরন কালে প্রভাষক আশরাফ হোসেন, দুঃস্থ মানুষদের কল্যাণে সাহায্য করা একটি মহৎ কাজ। করোনা ভাইরাস এর কারনে এই ক্লান্তিলগ্নে আত্ম মানবতা সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। আসুন আমরা সবাই মিলে কর্মহীন মানুষের পাশে দাঁড়াই। পরিশেষে সকল’কে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকারোও আহবান জানান তিনি।