বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নওগাঁয় কালবৈশাখীর ছোবলে ধানক্ষেতসহ আম ও লিচু’র ব্যাপক ক্ষয়ক্ষতি

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁয় কালবৈশাখীর ছোবলে বোরো ধানসহ আম ও লিচুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কালবৈশাখীর ছোবলে জেলার কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। ৫ মে মঙ্গলবার দুপুর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে এবং বেলা ২ টার দিকে আকাশ কালো ও ভয়ানক রুপ ধারণ করার অল্প সময়ের মধ্যেই কালবৈশাখীর তান্ডব শুরু হয়। প্রায় ঘন্টাকালব্যাপী ঝড় বৃষ্টির ফলে জেলার বিভিন্ন মাঠে পাকা আধাপাকা ধানের ক্ষেত জমিতে নুইয়ে পড়ে পানিতে তলিয়ে গেছে বলেও কৃষকরা জানিয়েছেন। জেলার কৃষকরা জানান, আমরা মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে ইরিবোরো ধান চাষ করেছি এবং মাঠে এবার ধানের অবস্থা শুরু থেকেই ভালো ছিলো। সবেমাত্র মাঠের ধান পাকতে শুরু করেছে এবং কিছু মাঠে ধান কাটা মাড়াই শুরু হয়েছে আর এর মাঝেই আজ কাল বৈশাখী ঝড় ও বৃষ্টিতে আমাদের ব্যাপক ক্ষতিসাধন হলো। অনেক কৃষক ক্ষেতের পাশে দাঁড়িয়ে কথাগুলো বলতে বলতে তাদের চোঁখের পানি ধরে রাখতে পারেননি।

মঙ্গলবার দুপুরের পর থেকে বিশেষ করে বেলা ২ টার দিকে নওগাঁ জেলার সদর উপজেলা সহ মহাদেবপুর, পতœীতলা, ধামুরহাট, মান্দা ও বদলগাছী উপজেলা সহ নওগাঁ জেলার উপর দিয়ে ঘন্টাব্যাপী স্থায়ী ব্যাপক ঝড়ো হাওয়া ও সেই সাথে মুষলধারে বৃষ্টি হওয়ার কারনে চলতি ইরি বোরো পাকা ও আধাপাকা ধানের ক্ষেত জমিতে নুইয়ে পড়েছে এবং পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেলেও সংবাদ লেখার সময় জেলায় কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক হিসাব পাওয়া সম্ভব হয়নি। এছাড়া ধানের পাশাপাশি আম, লিচু সহ আরো বিভিন্ন ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কারণে জেলার কৃষকরা অনেকেই মানষিকভাবে ভেঙ্গে পড়েছেন। এক কথায় ব্যাপক ঝড় ও বৃষ্টিতে জেলার ধান, আম ও লিচু সহ বিভিন্ন ফসল ও ফলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কারণে জেলার কৃষকরা হতাশার মধ্যে বা দিশেহারা অবস্থার মধ্যে পড়েছেন বলেই জানিয়েছে কৃষকরা

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com