বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নীলফামারীতে খাদ্যের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

বিশেষ প্রতিনিধিঃ ত্রাণের দাবিতে নীলফামারী শহরের কালিবাড়ী মোড়ে প্রধান সড়ক আড়াই ঘন্টা অবরোধ করে রাখে দুই শতাধিক কর্মহীন রিক্সা শ্রমিক।
এ সময় অভুক্ত রিক্সা শ্রমিকেরা খাবারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।
বুধবার সকাল সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিকদের অবরোধের কারনে প্রধান সড়কের দুই পার্শ্বে আটকা পড়ে বিপুল সংখ্যক জরুরী সেবার পরিবহন, নিত্য প্রয়োজনীয় পণ্য বহনকারী গাড়িসহ বিপুল সংখ্যক যানবাহন।
একাধিক রিক্সা শ্রমিক অভিযোগ করে বলেন, আমরা সরকারের নির্দেশ মেনে ঘরে আছি। আর ইটাখোলা ও পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আইডি কার্ডের ফটোকপি নিয়ে ত্রাণ দিবে দিচ্ছে বলে ঘুড়াচ্ছে। অবরোধের খবর পেয়ে রিক্সা শ্রমিক নেতা আবু তালেব, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার ঘটনাস্থলে গিয়ে ত্রাণ দেয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
প্রশাসনের প্রকাশিত এক রির্পোটে দেখা যায় সরকারি ভাবে কয়েক দফায় নীলফামারী জেলার জন্য চাল বরাদ্দ আসে ১ হাজার ৩০০শত মেট্রিক টন। এরমধ্যে বিতরন করা হয় ৯০৯ মেট্রিক,মজুদ রয়েছে ৩৯১ মেট্রিকটন। নগদ অর্থ বরাদ্দ আসে ৭২ লাখ। বিতরন করা হয় ৫৩ লাখ ৫৮ হাজার। মজুদ রয়েছে ১৮ লাখ ৪২ হাজার টাকা। শিশু খাদ্যের জন্য বরাদ্দ আসে ১৮ লাখ টাকা। বিতরন করা হয় ১৩ লাখ ৯৯ হাজার ৪শত টাকা। মজুদ রয়েছে ৪ লাখ ৬শত টাকা। বিতরন যোগ্য উপকারভোগীদের সংখ্যা দেখানো হয়েছে ৯০ হাজার ৯শত ও শিশু খাদ্য পেয়েছে ৩ হাজার ৫৫৩ জন।

 

অবৈধভাবে বালু উত্তোলন:ডিমলায় পুকুর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

সুজন মহিনুল,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমান আদালতে এক পুকুর মালিককে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার(৬মে)দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুটিপাড়া গ্রামের একটি পুকুরে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন একই গ্রামের মৃত, ইব্রাহীম আলীর ছেলে লুৎফর রহমান(৬০)।খবর পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০১০ সালের বালু মহল আইনের ১৫ ধারায় পুকুর মালিক লুৎফরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায়।এ সময়ে ডিমলা থানার এসআই মাহাবুব রহমান সহ সঙ্গীয়ফোর্স উপস্থিত ছিলেন।

 

ডিমলায় অর্ধেক মুল্যে কৃষক পেলেন ধান কাটা মেশিন

সুজন মহিনুল,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় কৃষকের মাঝে ধানকাটা রিপার মেশিন বিতরণ করা হয়েছে।বুধবার(৬মে)দুপুরে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে পরিচালন বাজেটের আওতায় ২০১৯-২০২০ অর্থবছরের জন্য নির্ধারিত উন্নয়ন সহায়তার মাধ্যমে অর্ধেক মুল্যে(৫০%ভর্তুকি)একটি রিপার মেশিন ডিমলা সদর ইউনিয়নের দক্ষিন তিতপাড়ার মৃত, কমির উদ্দিনের ছেলে আদর্শ কৃষক মোকছেদ আলীর মাঝে বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণ।

 

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com