বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নীলফামারীতে নতুন করে আরো দুইজন সহ করোনায় আক্রান্ত ৩৫

ক্রাইম রিপোর্টারঃ ডিমলা উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র নার্স সহ নীলফামারীতে আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৫ জন।বুধবার(৭ মে)রাতে জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান,দিনাজপুর এম আব্দুর রহিম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রের রিপোর্টে এক নার্স সহ জেলায় নতুন করে আরো দুই জন করোনায় আক্রান্তের তথ্য পাওয়া গেছে।এ ছাড়াও সদর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আক্রান্তদের মধ্যে ১৪ দিন পরেও দুই জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।নতুন করে আক্রান্তরা হলেন-ডিমলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ও জেলা শহরের বাড়াই পাড়ার বাসিন্দা এবং সৈয়দপুর শাখা ইসলামী ব্যাংকের কর্মকর্তা।আক্রান্ত নার্সকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ও জেলা শহরের বাসিন্দা ব্যাংক কর্মকর্তাকে সদর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে।
উল্লেখঃ-জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত ৩৫জন ব্যক্তির মধ্যে ৯জন চিকিৎসা নিয়ে নিজ-নিজ বাড়িতে ফিরে গেছেন ও এক বৃদ্ধ রিপোর্ট আসবার আগেই মৃত্যুবরণ করেন।

 

ব্যাপক নকল ওষুধ উদ্ধার:সৈয়দপুরে ল্যাবরেটরীজ মালিকের এক বছর কারাদন্ড

বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে রেক্সটন ল্যাবরেটরীজ (ইউনানী) নামের এক ওষুধ ফ্যাক্টরী থেকে বিপুল পরিমাণ খোলা ট্যাবলেট এবং মালিকের ভাড়া বাসা থেকে নকল প্যান্টোনিক্স ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় নকল ওষুধ উৎপাদন ও সংরক্ষনের দায়ে মালিকের এক বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও একমাসের কারদন্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার(৭মে) সন্ধ্যায় শহরের নিয়ামতপুর বাস টার্মিনাল এলাকার মাহবুবা প্লাজার মেসার্স রেক্সটন ল্যাবরেটেরিজ (ইউনানি) নামক ওই ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে কয়েক লাখ টাকা মূল্যের নকল ওইসব ওষুধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
র‌্যাব ১৩ রংপুর ও র‌্যাব ১৪ ময়মনসিংহের সুত্র জানায়, ময়মনসিংহের বিভিন্ন এলাকায় নকল ওষুধ বিক্রি করা হচ্ছিল দীর্ঘদিন ধরে। এমন অভিযোগের প্রেক্ষিতে র‌্যার ১৪ ময়মনসিংহের সদস্যরা সম্প্রতি ওই এলাকার এক ব্যবসায়ীকে আটক করেন। পরে তাঁর দেয়া তথ্যে আরও দুজনকে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে থেকে একজনের তথ্যে জানা যায় ওইসব নকল ওষুধ সৈয়দপুরের রেক্সটন ল্যাবরোটরীজ থেকে কেনা হয়। এমন তথ্যের ভিত্তিতে নকল ওষুধ উদ্ধার এবং এরসাথে জড়িতদের ধরতে র‌্যার ১৪-ময়মনসিংহের উপ অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান ও র‌্যাব ১৩ রংপুরের সিনিয়র সহকারি পুলিশ সুপার হাফিজুল ইসলাম বাবুর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয় সৈয়দপুরে।বৃহস্পতিবার বিকেলে সোর্সের দেয়া সংবাদে রেক্সটন ল্যাবরোটরীজের (ইউনানি) মালিক আতিয়ার রহমানের শহরের শহীদ তুলশীরাম সড়কের বহুতল ভবনের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় ওইবাসা থেকে কয়েক লাখ টাকা মূল্যের ৪ কার্টুন নকল প্যানটোনেক্স ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে শহরের নিয়ামতপুর বাস টার্মিনাল এলাকার মাহমুদা প্লাজায় অবস্থিত ওই ইউনানি ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে দুই ড্রা লুজ (খোলা) ট্যাবলেট উদ্ধার করে র‌্যাবের দল। এসময় উদ্ধার করা ওষুধের কোন কাগজপত্র দেখাতে না পারায় রেক্সটন ল্যাবরোটরীজের (ইউনানি) মালিক আতিয়ার রহমান (৪৫)কে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নকল ওষুধ সংরক্ষণ দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফ্যাক্টরী মালিককে এক বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও একমাসের কারাদন্ডের প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। এসময় উদ্ধার করা কয়েক লাখ টাকা মূল্যের নকল ওষুধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাব-১৩ রংপুর সিপিসি -২ নীলফামারী ক্যাম্প কমান্ডার সিহিয়র সহকারি পুলিশ সুপার আবুল কালাম আজাদ,র‌্যাব-১৪ ময়মনসিংহের সহকারি পুলিশ সুপার তফিকুল আলম, উপ-পরিদর্শক ফিরোজ সহ সঙ্গীয়ফোর্স।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com