বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নওগাঁর মহাদেবপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫ ॥ নিহত ১

আইনুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে একই পরিবারের মহিলাসহ পাঁচজন আহত এবং একজন নিহত হয়েছে। জানা গেছে উপজেলার খাজুর ইউনিয়নের মর্ত্তুজাপুর গ্রামের আলিমুদ্দীন, পিতা মৃত সৈয়দ আলী মন্ডল, আলিমুদ্দীনের পুত্র ছয়ফুল ইসলাম, শরিফুল ইসলাম, শরিফুল ইসলামের মামা দেবীপুর গ্রামের মৃত ছায়েদ আলী পুত্র সাইদুর রহমানসহ তাদের সহযোগীদের নিয়ে গত ৭ মে বৃহস্পতিবার বেলা ২ টার দিকে লাঠি-সোটা ও ধারালো অস্ত্রসহ একই গ্রামের মৃত মফিজ উদ্দীনের পুত্র আব্দুল আজিজের বসত বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে আব্দুল আজিজ (২৫) কে বেধড়ক মারপিট করতে থাকে। এ ঘটনায় আব্দুল আজিজের ভাই আব্দুল মালেক (৪০), আব্দুল খালেক (৩২), বোন মাবিয়া (৪৮), ভাতিজি মরিয়ম (১৫) ও খাতিজা (১২) এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারপিট করা হয়। এ সময় সন্ত্রাসীদের মারপিটে মৃত মফিজ উদ্দীনের পুত্র আব্দুল আজিজ, আব্দুল মালেক, আব্দুল খালেক, মেয়ে মাবিয়া ও নাতনী মরিয়ম আহত হয়। এ সময় গ্রামবাসীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে এদের মধ্যে গুরুতর আহত আব্দুল আজিজকে অশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ মে শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে আব্দুল আজিজ মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, আমরা ঘনটাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের লোকজন লাশ আনতে রাজশাহী গেছে তারা ফিরে আসলেই মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com