বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ধামইরহাটে ইজিবাইকে ছাগল চুরি, ছাগলসহ দুই চোরকে আটক করল বিট পুলিশ

আবু মুছা স্বপন ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ইজি বাইকে করে ছাগল চুরি কালে দুই চোরকে আটক করেছে বিট পুলিশ। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, ২৮ আগস্ট দুপুর ১২ টার দিকে রসপুর এলাকায় কিছু ছাগল রাস্তার পাশে ঘাষ খাচ্ছিল।

এমন সময় একটি ইজি বাইকে থাকা বেশ কয়েকজন চোর দ্রুত ২টি ছাগল চুরি করে ইজি বাইকের ভেতরে নেয়, একই কায়দায় কাটনা এলাকা থেকে ১টি ছাগল চুরি করে গাড়িতে নিলে ছাগল মালিক কাটনা গ্রামের মজিবর রহমানের ছেলে সাজ্জাদ হোসেন তা দেখতে পেয়ে ওই ইজি বাইককে মোটর সাইকেল নিয়ে ধাওয়া করে।

মুঠোফোনে ঘটনাটি জানাজানি হলে ছাগল মালিক ও বিট পুলিশের সহযোগিতায় দুপুর ১ টার দিকে ধামইরহাট ঘুকসি ব্রিজ থেকে ৩টি ছাগলসহ পত্নীতলার উপজেলার পাটিআমলাই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আব্দুল মজিদ ও ধামইরহাট উপজেলার ফতেপুর (চানপুর) গ্রামের আব্বাস আলীর ছেলে জাহাঙ্গীর আলম নাহিদ কে পৌরসভার ৩নং বিট পুলিশ কার্যালয়ে আনা হয়।

পরে স্থানীয়দের স্বাক্ষাতে বিট কার্যালয়ে ছাগল চুরির কথা আটক দুই চোর স্বীকার করেন। এ সময় পৌরসভার কাউন্সিলর আব্দুল হাকিম, পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি আবু হোসেন, ব্যবসায়ী মতিয়ার রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। এলাকাবাসীর অভিযোগ চকময়রাম গ্রামের আবাসিক এলাকায় গৃহকর্তারা গরু চুরির আতংক থাকেন, গৃহকর্তা আবু সাইদ জানান, বিট পুলিশ কার্যালয় স্থাপনের পর এই এলাকায় অনেকটাই স্বস্থি ফিরে এসেছে।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, ছাগল চুরির বিষয়ে নিয়মিত মামলা রুজু করা হবে এবং উপজেলার প্রতিটি এলাকায় স্থাপিত বিট পুলিশ কার্যালয়ের মাধ্যমে সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা ও পুলিশি সেবা আরও মানুষের দৌড় গোড়ায় পৌছানো হবে।

 

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com