বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

দাউদকান্দি পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি :

শনিবার (২ জুলাই) দাউদকান্দি পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ ঘটিকায় পৌর মিলনায়তনে পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান মুক্তা এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ শাহজাহান মিয়ার পরিচালনায় সভাটিতে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবীব চৌধুরী, সাধারন সম্পাদক মহিউদ্দিন শিকদার, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, সাহেব পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দিন রকিব, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক লায়লা হাসান, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি ইয়াসমিন বেগম প্রমূখ। সভায় বক্তারা সকল ধরনের মান অভিমান ভূলে গিয়ে পৌর আওয়ামী লীগকে সু-সংঘঠিত করে,আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নিবাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সভায় পৌরসভাস্থ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com