বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
হাতিয়া প্রতিনিধি :
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া হরনী ইউনিয়নের হাতিয়া বাজারে জমজমাট কোরবানি পশুর বাজার ।
২ জুলাই (শনিবার) সকালে হইতে হাতিয়া, মনপুরা, ডালচর,বয়ারচর, পাশের বিভিন্ন চর অঞ্চল ও আসপাশের এলাকা থেকে বিভিন্ন প্রজাতির গরু,মহিষ ছাগলের জমজমাট কোরবানিহাট । সরজমিনে ক্রেতাদের সাথে আলাপ করে জানা যায় গত বছর কোরবানি পশুর মূল্যের চাইতে এ বারের মূল্য অনেক বেশি , সাধারণ লোকজনের ক্রয়ক্ষমতার বাইরে। মনপুরা হইতে গরু নিয়ে আসা রহিম ব্যাপারি জানান ৫ টি বড় জাতের দেশী গরু নিয়ে আসছি।এবার বিক্রেতা অনেক বেশি, ক্রেতা এখনো তেমন আসেনি তাই এখনো বেচাবিক্রি শুরু হয়নি।
এছাড়াও হরনী ইউনিয়নের চেয়ারম্যান মোঃআক্তার হোসেন বলেন হাতিয়াতে এখানে বৃহৎ কোরবানি পশুর বাজার। এখানে কোন প্রকার বিদেশি গরু, ছাগল,মহিষ আসেনা। একেবারে খাঁটি দেশীয় গরু, ছাগল, মহিষের,হাট বাজার, এছাড়াও প্রসাশনি নজর দারি রয়েছে, কোন প্রকার চলাচলের রাস্তায় অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে আমাদের কঠোরভাবে নজরদারি রয়েছে ।