বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নদীগুলো বাংলাদেশের মানুষের জীবন সংস্কৃতির একটি বিরাট অংশ    –উপদেষ্টা এম. শাখাওয়াত হোসেন                                       

বিশেষ প্রতিনিধি:

নদী দূষণরোধে পর্যায়ক্রমে কার্যকরী সকল ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন বর্তমান বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

নদীর চর ও তীরবর্তী অংশে ওয়াকওয়ে ও ইকোপার্ক নির্মাণেরএ বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে। বুধবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ—পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর ডেমরা ঘাট শুল্ক আদায় কেন্দ্র সংলগ্ন বিআইডব্লিউটিএ’র চনপাড়া, ডেমরা, নারায়ণগঞ্জ ইকোপার্ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন আরও বলেন— নদীগুলো বাংলাদেশের মানুষের জীবন সংস্কৃতির একটি বিরাট অংশ। তাই নদীগুলোর প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনতে জরুরী ভিত্তিতে শীতলক্ষ্যা নদীর তলদেশে বর্জ্য অপসারণের লক্ষ্যে ড্রেজিং কার্যক্রমসহ বিআইডব্লিউটিএ’র অন্তর্ভুক্ত সকল নদীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বনিক, নৌ—পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুন্সি মো. মনিরুজ্জামান, নৌ—পরিবহন উপদেষ্টার একান্ত সচিব (উপ সচিব) মো. জাহিদুল ইসলাম, বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর ও পরিবহন) এ.কে. এম আরিফ উদ্দিন, প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলাম তালুকদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এজেডএম শাহ নেওয়াজ কবির, নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, উপ—পরিচালক (বওপ) মোবারক হোসেন মজুমদার ও স্থানীয় ঘাট পয়েন্টের ইজারাদার মাহমুদুল হাসানসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com