বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বিএনপি ক্ষমতায় গেলে ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে- তারেক রহমান

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি ক্ষমতায় গেলে ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানবেলন- দেশ পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীও যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারেন সে ব্যাপারে নিশ্চয়তা দেয়া হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিএনপির সেমিনারে তিনি এসব কথা বলেন।

গত ১৬ বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, তাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার করেন তারেক রহমান।

তবে তিনি আরো বলেন- রাজনীতির মূল উদ্দেশ্য যেনো ক্ষমতার জন্য না হয়ে উন্নয়ন ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য হয়। বিএনপি ক্ষমতায় গেলে নিয়মতান্ত্রিক উপায়ে আইনের শাসন প্রতিষ্ঠা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক ও অলিগার্কিক হবে না।

তিনি বলেন, ক্ষমতার পরিবর্তন মানে একদল থেকে অন্য দলের কাছে ক্ষমতা হস্তান্তর নয়। তাই প্রধানমন্ত্রীর সমালোচনার জন্যও যেন কাউকে হেনস্তা না করা হয় সেই বিষয়ে নিশ্চয়তা দেয়া।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com