শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

রাজধানীর মিল্লাত ক্যাম্প এলাকায় যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীদের আটক

বিষেশ প্রতিনিধি:

আজ (১৫ নভেম্বর ২০২৪) বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন মিরপুর ১১ সংলগ্ন মিল্লাত ক্যাম্প এলাকায় যৌথ বাহীনি অভিযান পরিচালনা করে ২৬ জনকে আটক করেন।

আটককৃতরা হলো- মোঃ হাফিজ, মোঃ রাব্বী গাজী, মোঃ করিম, রাজিয়া বেগম, মোছাঃ বিজলী, দিপা আক্তারসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। এসময় অভিযুক্তদের নিকট হতে গাঁজা, হেরোইন, ছুরি, চাপাতি এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, পল্লবী থানায় উক্ত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনী কার্যক্রম সম্পন্নের জন্য উক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীদের পল্লবী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

দেশের যুবসমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com