বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ময়মনসিংহ প্রিতিনিধ :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নগরীর থানাঘাট এলাকার শিবমন্দির থেকে শিবলিঙ্গ চুরির ঘটনায় ৪/৫ ঘন্টার মধ্যে চোরকে গ্রেফতার সহ শিবলিঙ্গ উদ্ধার করে।
এ বিষয়ে ১৮ নভেম্বর বেলা ১১ টায় প্রেস ব্রিফিং করেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ। প্রেস ব্রিফিং এ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান জানান গত ১৭ নভেম্বর বিকাল ৪ টায় নগরীর থানাঘাট এলাকার শিবমন্দির থেকে শিবলিঙ্গ চুরি হয়ে যায় ।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে শিবলিঙ্গটি মন্দির থেকে কাঁধে করে নিয়ে রিকশায় চড়ে এক যুবককে পালিয়ে যেতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এর নির্দেশনায় আইনগত ব্যবস্থা গ্রহণের করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়। যার মামলা নং-৪৩ , পরবর্তীতে পুলিশ সুপার এর নির্দেশনায় তাৎক্ষণিকভাবে একটি টিম মূর্তি উদ্বারে অভিযান পরিচালনা করে সিসি ক্যামেরা ফুটেজে মাধ্যমে রিক্সা চালকে ধরে তার ভাষ্যমতে টাঙ্গাইল বাসস্ট্যান্ড এবং পরবর্তীতে বাস চালকদের মাধ্যমে টাঙ্গাইল শন্তাক্ত করে তথ্য প্রযুক্তির মাধ্যমে টাঙ্গাইল থেকে ঘটনার সহিত জড়িত আসামি প্রশান্ত কর্মকার (৩৩), পিতা- মনোরঞ্জন কর্মকারকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত থেকে চুরি হওয়া শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার তদন্ত অফিসার ও উদ্ধারকাজে নিয়োজিত পুলিশের টিম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
মন্দিরটির পুরোহিত দুলাল ভট্টাচার্য বলেন দিনের পূজা শেষে গতকাল দুপুর ১২টার দিকে তিনি বাসায় চলে যান। বেলা ২টার দিকে এসে দেখেন মন্দিরের সব ঠিকঠাক আছে। কিন্তু বিকেল ৪টার পর মন্দিরে এসে দেখেন ছোট শিবলিঙ্গটি নেই। পরে আশপাশের দোকানের সিসিটিভির ফুটেজ দেখা যায় লাল গেঞ্জি ও জিনস প্যান্ট পরা এক যুবক কাঁধে শিবলিঙ্গ নিয়ে মন্দির থেকে বের হয়ে রিকশায় চড়ে চলে যান। তাঁর এক হাতে লাল রঙের শপিং ব্যাগ ছিল।
গতকাল সন্ধ্যার পর ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মন্দিরের পুরোহিত দুলাল ভট্টাচার্য বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।