বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও কোতোয়ালি মডেল থানা পুলিশ । এবং অপর এক অভিযানে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালি পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন-নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান (৬২), পৌরসভার সাবেক মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া (৬৬), সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার জামান (৪৩), পৌর আওয়ামী লীগের সদস্য মনোয়ার হোসেন চাঁন (৪৪), উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম ভূঁইয়া (৪০), পৌর আওয়ামী লীগের সদস্য আনিছ (৩২), সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল হাসান (৪৩) ও ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান নাঈম (২৭)। কোতোয়ালি অফিসার ইনচার্জ জানান সেনাবাহিনী ও কোতোয়ালি মডেল থানা এবং নান্দাইল মডেল থানা পুলিশের একটি টিম গতকাল রাত ১২ টার দিকে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে।
এছাড়াও কোতোয়ালি মডেল থানা পুলিশ পৃথকভাবে নগরীর পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে নগরীর নতুন বাজার হরিকিশোর রায় রোডস্থ বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞা আদালতে প্রেরণ করা হয়েছে।