বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্ট :
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। রবিবার (২৪ নভেম্বর ২০২৪) বেলা ১১:০০ ঘটিকায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালীন সময় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ পুলিশ সুপার মহোদয়কে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং ভূমি অধিগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে মাননীয় পুলিশ সুপার মহোদয় চাঁবিপ্রবির উপাচার্য মহোদয়কে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।