বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁবিপ্রবির উপাচার্যের সঙ্গে চাঁদপুর জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্ট :

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর জেলার মাননীয় জেলা প্রশাসক মহোদয় মোহাম্মদ মোহসীন উদ্দিন। রবিবার (২৪ নভেম্বর ২০২৪) সকাল ০৯:৩০ ঘটিকায় চাঁদপুর জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক মহোদয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহদোয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপাচার্য মহোদয়ও এ সময় জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালীন সময় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ জেলা প্রশাসক মহোদয়কে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং স্থায়ী ক্যাম্পাস কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে মাননীয় জেলা প্রশাসক মহোদয় চাঁবিপ্রবির উপাচার্য মহোদয়কে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সার্বিক সহযোগিতা প্রদান এবং ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com