বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সারা দেশে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে শীতের তীব্রতার

ডেস্ক রিপোর্ট

সারা দেশে শীতের তীব্রতার সঙ্গে বাড়ছে কুয়াশার দাপট। এরই মধ্যে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে কাঁপন ধরিয়েছে শীত।

আগামী দু-একদিনের মধ্যেই দেশে দেখা দিতে পারে প্রথম শৈত্যপ্রবাহ। এর ফলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে বলেন, আগামী ১৬ তারিখ থেকে কুয়াশা আরও বাড়বে। এ ছাড়া দু-একদিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। এ কয়দিন সূর্যের দেখা পেতে দুপুর হবে এবং আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন অবস্থায় সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শাহনাজ সুলতানা জানান, এখনও দেশে শৈত্যপ্রবাহ না থাকলেও দু-একদিনেই হবে সর্বনিম্ন তাপমাত্রা। সূর্য না উঠলে শীতের অনুভব বেশি হবে। বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচপের প্রভাব বাংলাদেশে পড়বে না। এ ছাড়া এ মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে উত্তরবঙ্গে।

এদিকে চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। তবে কনকনে হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন।

আজ সকালে ঢাকার তাপমাত্রা ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করেছে আবহাওয়া অফিস। বাতাসে ৯৩ শতাংশ আর্দ্রতা রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com