বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আইনের মধ্যে থেকে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যেতে হবে — অতিরিক্ত পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার

স্টাফ রিপোর্ট :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ ইসরাইল হাওলাদার বলেছেন, পুলিশ রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার জন্যই সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪ খ্রি.) বিকালে শাহ আলী থানা এলাকার ৮ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র-জনতা ও সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, পুলিশের যে কাজ তা আইন দ্বারা নির্ধারিত। আইনের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। আইনের মধ্যে থেকে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যেতে হবে। বিশেষ করে কোন দাঙ্গা হলে তাতে কোন কোন ধাপ অনুসরণ করতে হবে তা আইনে সুস্পষ্ট উল্লেখ আছে।

এক্ষেত্রে প্রথমে সমবেত জনতার সাথে আলোচনার কথা অনুসরণ করার কথা বলা আছে, যদি সেটি কাজ না করে তাহলে ধাপে ধাপে অন্যান্য পদক্ষেপের কথা বলা আছে। এর সর্বশেষ ধাপ হল নিজের জীবন ও সম্পদ বা অন্যের জীবন ও সম্পদ আক্রান্ত হলে আত্নরক্ষার উদ্দেশে পুরো মাত্রায় প্রতিরোধে যাওয়া যেতে পারে। অর্থাৎ সর্বশেষ ধাপটি সবচেয়ে জটিল পরিস্থিতির ক্ষেত্রে অবলম্বন করতে হবে।

তাই পরিস্থিতি মোকাবেলায় পুলিশকে আইনে নির্দেশিত ধাপসমূহ অনুসরণ করতে হবে যাতে যেকোন সমস্যা শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা যায় এবং বিশৃঙ্খলা এড়ানো যায়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com