বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি :
রাজধানীর কদমতলী শনির আখড়া পলাশপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আসলাম খান( ৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। পেশায় রাইস কুকার ব্যবসায়ী তিনি।
শনিবার( ৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে এই গুলির ঘটনা ঘটে। পরে স্বজনেরা ঢাকা মেডিকেল জরুরী বিভাগে রাত ৯ টার দিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।
আহত ব্যবসায়ীকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মনোয়ার হোসেন জানান, আজ রাতে কদমতলী শনির আখড়া রয়েল হাসপাতালের সামনে ভিকটিমের নিজস্ব প্রতিষ্ঠান লাকি রাইস কুকারেজ দোকানের ভিতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করে এতে আসলাম খানের বাম হাতে ও কপালের ডান পাশে গুলি বৃদ্ধ হয়। পরে আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল জরুরী বিভাগে নিয়ে আসা হয়েছে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তিনি আরো জানান, কি কারনে এগুলি করা হয়েছে এ বিষয়ে জানাতে পারেননি। তবে এই গুলির ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করেছে। আসলামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার শাহজাহানপুর গ্রাম। তার পিতা আলী আকবর খান। বর্তমানে সুনীল আখড়া শনির আখড়া পলাশপুর এলাকায় বসবাস করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শ মোহাম্মাদ ফারুক বলেন। কদমতলী থেকে দুর্বৃত্তের গুলিতে আহত এক ব্যবসায়ী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বিষয়টি কদমতলী থানা অবগত আছেন।