বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

গাজীপুর কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি’র দলীয় কার্যালয় উদ্বোধন

বিশেষ প্রতিনিধিঃ

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার আভিকো টাওয়ার, আনসার মার্কেট, চতুর্থ তলায় কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব বাবুল হোসেন সাধারণ সম্পাদক কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ তানবিরুল ইসলাম রাজীব সাংগঠনিক সম্পাদক কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি।

অন্যান্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ রফিকুজ্জামান রফিক সিনিয়র সহ-সভাপতি কোনাবাড়ী থানা বিএনপি, মোঃ রেজাউল করিম মাস্টার সহ-সভাপতি কোনাবাড়ী থানা বিএনপি, মোঃ সেলিম সহ-সভাপতি কোনাবাড়ী থানা বিএনপি, মোঃ আমিনুল ইসলাম সহ-সভাপতি কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি, মেহেদী হাসান রিয়াদ যুগ্ম সাধারণ সম্পাদক-১ কোনাবাড়ি থানা বিএনপি, মোঃ মাসুম যুগ্মসাধারণ সম্পাদক কোনাবাড়ী থানা বিএনপি, মামুনুর রশিদ মামুন দপ্তর সম্পাদক কোনাবাড়ি থানা বিএনপি, এবং কোনাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিষ্টিমুখ করে উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com