বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পাঁচ সহযোগীসহ গ্রেফতার চাঁদাবাজ আলমগীর

স্টাফ রিপোর্টার:

গত ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ রাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিট কর্তৃক মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় একটি অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরকে তার ০৫ জন সহযোগীসহ গ্রেফতার করা হয়।

গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, আলমগীর ও তার সহযোগীরা ধারালো অস্ত্রসহ নবোদয় হাউজিং এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে, বসিলা সেনা ক্যাম্প হতে তিন সেকশন সেনা সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীর ও তার ৫ জন সহযোগীকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com