বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘আমরা চাই, দেশ-জাতিকে সুন্দর অবস্থায় রেখে সেনানিবাসে ফেরত আসবো। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ আমরা একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদগারে ব্যস্ত।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গ টেনে সেনাপ্রধান বলেন, ‘পুলিশ সদস্যরা কাজ করছেন না, কারণ অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে; তারা প্যানিক্ড।’
এসময় বিডিআর বিদ্রোহের অপরাধের সঙ্গে যারা যুক্ত, তাদের কোনও ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন সেনাপ্রধান। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের বিচারের প্রক্রিয়া নষ্ট করা যাবে না। এই বিদ্রোহের সঙ্গে সত্যি যারা যুক্ত, সেই তথ্য বের করতে স্বাধীন কমিশন কাজ করছে।
অনুষ্ঠানে রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট কর্নেল (অব.) আব্দুল হকের সভাপতিত্বে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য দেন।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী তৎকালীন বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রান হারান। এবারেই প্রথম দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করে পালিত হচ্ছে।