বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

সাভার উপজেলায় ভূমি মেলা ২০২৫ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :

ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো আশুলিয়ায়ও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫।

সারা বাংলাদেশ ব্যাপি আয়োজিত এই মেলার উদ্দেশ্য—ভূমি মালিকদের সেবা ও পরামর্শ প্রদান, ভূমি উন্নয়ন কর আদায়ে সচেতনতা বৃদ্ধি এবং জমি সংক্রান্ত জটিলতা দূর করা। সাভার উপজেলা সবার উপজেলা চত্বরে উক্ত মেলার উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার। এ সময় উপস্থিত ছিলেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম আশুলিয়া রাজস্ব সার্কেলের এসিল্যান্ড সাদিয়া আক্তার এবং আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) অফিসের কানগো হাবিবুল্লাহ প্রমুখ। মেলায় সাধারণ ভূমি মালিকদের দলিল নবায়ন, নামজারি, ভূমি কর পরিশোধ ও জমি সংক্রান্ত আইনি পরামর্শ দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের লক্ষ্য—দূরবর্তী ও প্রান্তিক জনগোষ্ঠীকে দ্রুত ও সহজে ভূমি সেবা পৌঁছে দেওয়া। ভূমি মেলা আগামী তিন দিন ধরে চলবে, যেখানে সকল স্তরের ভূমি মালিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com