বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের ডান পা বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌর সদরের শেখপাড়া এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছে এক কিশোর (১৩)। ছাদ থেকে পড়ার পর ট্রেনে কাটা পড়ে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া মাথায়ও গুরুতর জখম হয়েছে তার। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

আহত ওই কিশোরের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড রেল পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডার আহমদ হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, চলন্ত ট্রেনের ছাদে এক বগি থেকে অন্য বগিতে দৌড়ে যাচ্ছিল ওই কিশোর। এ সময় ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যায় সে। ট্রেনের চাকায় তার এক পা কেটে যায়।

রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির উপপরিদর্শক আশরাফ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, আহত কিশোরের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com