বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
তিন হাজারের বেশি কবর খনন করা কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা মনু মিয়া (৬৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল ১০টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি আশপাশের গ্রাম ও জেলাজুড়েও পরিচিত ছিলেন ‘গোরখোদক’ হিসেবে।
জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
মনু মিয়া ৩ হাজার ৫৭টি কবর খনন করেছেন। যদিও কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিস তিনি নেননি। বেঁচে থাকতে তিনি জানিয়েছিলেন, আল্লাহকে সন্তুষ্ট করতে তিনি এক করেছেন।
রোকন রেজা বলেন, হাসপাতালে তাকে দেখতে গিয়ে বলেছিলাম অনেকে আপনাকে নতুন ঘোড়া কিনে দিতে চায়।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর বলেন, ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনু মিয়া শারীরিকভাবে আরো দুর্বল হয়ে পড়েন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে এলেও আর আগের মতো হয়ে ওঠেননি। তার মৃত্যুতে আমরা একজন দয়ার সাগর, নিঃস্বার্থ মানুষকে হারালাম।