বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কুমিল্লায় এক নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে মাদক চোরাকারবারের অভিযোগ তুলে এক নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। আজ (বৃহস্পতিবার, ৩ জুলাই) সকাল ৯টা দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)। তিনজনই একই পরিবারের সদস্য।

ঘটনাস্থলে উপস্থিত বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘স্থানীয়দের অভিযোগ, নিহত তিনজন মাদক কারবারে লিপ্ত ছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি তদন্তাধীন।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com