বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন বিএনপির

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৫ আগস্ট ২০২৫ (শুক্রবার) ঢাকাসহ সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী শুক্রবার ঢাকার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপি’র সিনিয়র নেতারাও উপস্থিত থাকবেন।

রুহুল কবির রিজভী বলেন, ঢাকাসহ দেশের সকল জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

মাহফিলগুলোতে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com