বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নবীনগরের শ্যামগ্রামে মাটি কাটাকে কেন্দ্র করে হামলা, নারী-পুরুষসহ ৪ জন কুপিয়ে জখম

বিশেষ প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে নারীসহ চারজন আহত হয়েছেন।

এ ঘটনায় পাঁচজনকে আসামি করে নবীনগর থানায় মামলা হয়েছে।‎স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরপাড়া এলাকায় রঞ্জিত সূত্রধরের পরিবারের লোকজন গত ৪ মার্চ বাড়ির পাশের পুকুর থেকে মাটি কাটতে গেলে প্রতিবেশী ধীরা নমঃসুদ্রের পরিবারের সদস্যরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে।

পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।‎অভিযোগ রয়েছে, পরবর্তীতে রঞ্জিত সূত্রধর তার মেয়ে ও জামাতাকে নিয়ে সাবেক ইউপি সদস্য ছোট্ট মিয়ার বাড়িতে যাওয়ার পথে মসজিদ সংলগ্ন সড়কে আগে থেকে ওঁত পেতে থাকা প্রতিপক্ষ হামলা চালায়।

ধীরা নমঃসুদ্র, তার তিন ছেলে সুজন, ঝন্টু ও সেন্টু এবং জামাতা নাছিরাবাদের সুনিল নমঃসুদ্রের ছেলে সজিব ধারালো অস্ত্র ও হকিস্টিক দিয়ে মারধর করে চারজনকে আহত করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় এক নারীর স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।‎

আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্থানীয়রা জানায়, ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। ‎নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com