বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

জাতীয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করলো শাহরাস্তির আবরার আবিদ

জাহাঙ্গীর আলম ভূইয়া :

সারা বাংলাদেশব্যাপী আয়োজিত পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে সুনাম কুড়িয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিশু প্রতিভা মোঃ আবরার আবিদ সরকার।

গত ১২ মার্চ কুমিল্লায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মারকাজুন নুর ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসাসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। কঠোর প্রতিযোগিতার মধ্য দিয়ে বিজ্ঞ বিচারকদের রায়ে আবরার আবিদ সরকার তৃতীয় স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রাখে।

আবরার আবিদ চাঁদপুর জেলার শাহরাস্তি থানার শ্যামপুর গ্রামের সরকার বাড়ির বাসিন্দা। তার পিতা মোঃ আব্দুর রব সরকার এবং মাতা আয়েশা আক্তার মিনু। অল্প বয়সেই তার অসাধারণ কোরআন তেলাওয়াতের দক্ষতা সবার নজর কেড়েছে।

এছাড়াও, সে অত্র মাদ্রাসা থেকে মেধাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ইতোমধ্যে নিজের মেধার প্রমাণ দিয়েছে।
ছেলের এমন সাফল্যে আনন্দিত ও গর্বিত তার পরিবার। আবরারের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার মা-বাবা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

স্থানীয় এলাকাবাসীও তার এই অর্জনে আনন্দ প্রকাশ করে তার ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সফলতা কামনা করেছেন ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com