বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ঈদের দিনে কুয়েতে হাজীগঞ্জের আলমগীরের মৃত্যু

নুর মোহাম্মদ পাটোয়ারী:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পালিশারা গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন মজুমদার কুয়েতে ইন্তেকাল করেছেন। তিনি পবিত্র ঈদের দিন নিজ দেশের প্রবাসী ভাই-বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে জুমার নামাজ আদায় করেন। তবে রাতেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে পাড়ি জমান।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে কুয়েতের মোগরাপ মিছিলা মার্কেট এলাকার নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com