বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

এনসিপি থেকে কি মেয়র নির্বাচন করছেন মনজুর আলম?

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়েছিলেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

পরে ওই বাসার সামনে একদল যুবক জড়ো হয়ে নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে আব্দুল্লাহকে নানা প্রশ্ন করছেন এমন কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সেখানে ঠিক কী হয়েছিল জানতে আব্দুল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে এ বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনে সাবেক মেয়র মনজুর আলম।

আগামীতে এনসিপির হয়ে মেয়র নির্বাচন করতে চান, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মানুষ এটা নিয়ে কানাঘুষা করতেছে। আমি তো কাউকে বলি নাই আমি নির্বাচন করবো।’

এ নিয়ে হাসনাত আব্দুল্লাহর সাথে কোনো কথা হয়নি বলেও দাবি করেন তিনি।

মনজুর আলম ২০১০ সালে বিএনপির সমর্থন নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

২০১৫ সাল পর্যন্ত তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সোর্স : কালের কন্ঠ

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com