বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
গাজী রিয়াজ হোসেন :
লক্ষ্মীপুরের রামগঞ্জে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ৫ নং চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর ভূঁইয়া বাড়ির সামনে নারকেল গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত আকাশ হোসেন (২৪) ফতেহপুর গ্রামের ভূঁইয়া বাড়ির বাদশা মিয়ার ছেলে।
রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আকাশের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব হচ্ছে না।