বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ফুলপুরে সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ

বিশেষ প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুরে সমাজকল্যাণ পরিষদ কর্তৃক সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ।

এসময় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত উপজেলার ১০‌টি সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থাকে বি‌ভিন্ন হারে মোট ২ লক্ষ ৮০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি আজিম উদ্দিন জামালীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com