বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কুমিল্লায় বাকিতে মালামাল নিয়ে ২০ হাজার টাকা আত্মসাৎ, ব্যবসায়ীর থানায় অভিযোগ

বিশেষ প্রতিনিধি :

কুমিল্লা মহানগরীর ২১ নং ওয়ার্ড নোয়াগাঁও চৌমুনীতে অবস্থিত “মামা ভাগিনা খাদ্য ভান্ডার” নামক মুদি দোকান থেকে বাকিতে মালামাল নিয়ে ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ আবু সাইদ আকাশ বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মোঃ আবু সাইদ আকাশ (৩২), পিতা- মোঃ আবুল কালাম, সাং- পশ্চিম রেইসকোর্স, শাসনগাছা, থানা- আদর্শ সদর, জেলা- কুমিল্লা। পেশায় তিনি একজন মুদি দোকানদার।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ১ মাস আগে ১নং বিবাদী আল আমিন (২৮), পিতা- মোঃ রুহুল আমিন, সাং- নলুয়া, বর্তমান ঠিকানা- মধ্যম আশ্রাফপুর, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা তার দোকানে এসে বাকিতে মালামাল চায়। প্রথমে রাজি না হলেও বিবাদী এনআইডি কার্ড জমা দেওয়ার শর্তে অনুরোধ করলে বিশ্বাস করে বাদী তাকে ৮ দিনে মোট ২০,০০০/- বিশ হাজার টাকার মালামাল বাকি দেন।

কিন্তু টাকা পরিশোধের সময় হলে বিবাদীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ২/০৬/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪:০০ ঘটিকার সময় বাদী টাকার জন্য বিবাদীর মধ্যম আশ্রাফপুরের বাসায় গেলে বাসা তালা দেওয়া দেখতে পান। মোবাইলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে অবশেষে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তার আত্মসাৎকৃত টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার ডিউটি অফিসার জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com