বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

গেন্ডারিয়া’য় মাদক সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারী সহ তিন জন আহত

বিশেষ প্রতিনিধি :

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে এক নারী সহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছে । তাদের কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

আহতরা হলেন, পথচারী আশা আকতার (২০), চা দোকানি আলমগীর (৩৩), ও পথচারী সিয়াম (১৮)। আহতদের দাবি তারা সবাই পথচারী।

রোববার সন্ধ্যা ৭ টার দিকে এই ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, আহতরা জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি সংশ্লিষ্ট গেন্ডারিয়া থানাকে অবগত করা হয়েছে।
সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায়, ও আশার ডান পায়ে গুলি লাগে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com