বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ার শাজাহানপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্কুল ছাত্র গ্রেফতার

জিয়াউর রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সামিউল ইসলাম (১৬) নামের ১ স্কুল ছাত্রকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। সামিউল ইসলাম উপজেলার হরিণগাড়ী গ্রামের আল ফারুকের পুত্র। সে এবার গোহাইল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরিক্ষা দিয়েছে। রোববার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাজাহানপুর থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বগুড়া র‌্যাব-১২’র ডিএডি নায়েব সুবেদার শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হরিণগাড়ী নিজ বাড়ি থেকে শরিফুল ইসলামকে গ্রেফতার করেন। রোববার বিকেলে সামিউলকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১২। এঘটনায় ডিএডি শরিফুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com