বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

প্রথম দাখিল পরীক্ষাতেই শতভাগ সাফল্য দারুননাজাত ছালেহিয়া মডেল মাদরাসার

বিশেষ প্রতিনিধি:

ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকার দারুননাজাত ছালেহিয়া মডেল মাদরাসা ২০২৬ সালের প্রথম দাখিল পরীক্ষায় অংশ নিয়েই শতভাগ সাফল্য অর্জন করেছে।

২০২৩ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালে প্রথমবারের মতো দাখিল পরীক্ষায় অংশ নেয় ১০ জন শিক্ষার্থী। তাদের সবাই উত্তীর্ণ হওয়ায় পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশ। এর মধ্যে ৩ জন শিক্ষার্থী A+ (GPA-5), ৩ জন GPA 4.94 এবং বাকি ৪ জন GPA 4.81 পেয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক শাইখুল হাদিস হযরত মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান এবং ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি জায়েদ আল মুহসিনের নেতৃত্বে প্রতিষ্ঠানটি ২০২৩ সালে যাত্রা শুরু করে।

 প্রতিষ্ঠার শুরুর দিকে শিক্ষার্থী সংখ্যা সীমিত থাকলেও সময়ের সঙ্গে ধীরে ধীরে প্রতিষ্ঠানটির পরিসর ও শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানটির প্রথম ছাত্র হিসেবে আফতাবুল ইসলাম মেহরাবের
প্রথম দাখিল ব্যাচের ফলাফলে ১০ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের শুরু থেকে ২০২৬ সালের প্রথম দাখিল পরীক্ষার ফলাফল পর্যন্ত একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com