বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ার আদমদীঘির ছাতনী ঢেকড়া উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরন ও সভা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও  জাতীয় দিবস উপলক্ষে গত শুক্রবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী-ঢেকড়া উচ্চ বিদ্যালয় এবং ছাতনী একতা ক্লাবের উদ্যোগে বিদ্যালয় মাঠে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন,  সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলুর সভাপতিত্বে আবুল কালাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ আবু সায়িদ মোঃ ওয়াহেদুজ্জামান, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, আদমদীঘি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, ইউনুস আলী প্রমুখ। সভা শেষে মুক্তিযোদ্ধা, আমন্ত্রিত অতিথি, ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com