বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ধামইরহাটে বিদ্যুতায়িত হলো জয়জয়পুর ও কোকিলের গ্রামের ১১৪ পরিবার

ধামইরহাট প্রতিনিধিঃ ধামইরহাটে দুইটি গ্রামের ১১৪টি পরিবার পেল বিদ্যুৎ সংযোগ। ২৩ জুলাই বিকেল ৪ টায় উপজেলার কোকিল (মৌলভীপাড়া) গ্রামে ৬২ টি ও পৌরসভার অন্তর্গত জয়জয়পুর (কলোনীপাড়া) গ্রামে ৫২টি পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার এম.পি। জাহানপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি আ. ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শহীদুল ইসলাম, এজিএম হানিফ রেজা, ওসি জাকিরুল ইসলাম, জুনিয়র প্রকৌশলী মহির উদ্দিন,আ’লীগ নেতা ওবায়দুল হক, গোলাম কিবরিয়া, প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক ও জয়জয়পুর গ্রামে উপস্থিত ছিলেন পৌর আ’লীগ সভাপতি আ. মুকিত কল্লোল, ৮নং ওয়ার্ডের সভাপতি আ. মান্নান প্রমুখ

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com