বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
ইউরোপীয় এয়ারোস্পেসের সর্বশেষ ‘জায়ান্ট’ কার্গো বিমান ‘বেলুগা এক্সেল’ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে।
ইউরোপীয় এয়ারোস্পেসের সর্বশেষ ‘জায়ান্ট’ কার্গো বিমান ‘বেলুগা এক্সেল’ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। ১৯৯০ দশকের মাঝামাঝি থেকে সেবাদানকারী প্রতিষ্ঠানটির আগের বিমানটির চেয়ে দৈর্ঘ্যে আরও ছয় মিটার ও প্রস্থে আরও এক মিটার বড় এবং ৩০% অধিক ধারণক্ষমতা সম্পন্ন এবারের সংস্করণ ‘বেলুগা এক্সেল এ৩৩০-৭০০এল’। ‘আকাশের তিমি’ খ্যাত এ বিমানটি ২০১৯ সাল থেকে সেবাদান শুরু করবে।
১৯ মিটার লম্বা এই বিমানটি তিনতলা একটি বিল্ডিংয়ের সমান বড়। এটি ৫৩ টন মালামাল নিয়ে উড়তে সক্ষম যা পূর্ণবয়স্ক সাতটি হাতীর ওজনের সমান। বেলুগা এক্সেল এয়ারবাস এ৩৫০’র দুইটি ডানা নিয়ে এর ইউরোপের যেকোনো প্রান্তে উড়ে যেতে সক্ষম। ফ্রান্স, জার্মানী বা চীন যে দেশে এই বিমান অ্যাসেম্বল করা হয়, সেখানে ডানা গুলো পৌঁছে দেয়ার উদ্দেশ্যেই এটি ডিজাইন করা।
বোয়িং এর ‘ড্রিমলিফটার’ নামক কার্গো বিমানটি এর থেকে বেশি ওজন নিতে সক্ষম তবে বেলুগা এক্সেল বড় আয়তনের মালামাল
পরিবহনের জন্য একে পেছনে ফেলতে পারবে।
