বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মায়ের দেয়া খাবার খাই,মনের আনন্দে স্কুলে যাই

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ মায়ের দেয়া খাবার খাই,মনের আনন্দে স্কুলে যাই’ এ স্লোগানকে সামনে রেখে বানারীপাড়ায় মীনা দিবসে র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সুজিত হালদারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দীন আহমদ কিসলু, নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, উপজেলা  শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কে এম জামান, মো. চুন্নু ফকির ও মো. আসাদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ কে এম মুজিবুর রহমান বাবুল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com