বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শাজাহানপুরে র‌্যালি-সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মিনা দিবস উদযাপন

এস.এম.আল-আমিন, বিশেষ প্রতিনিধি: বগুড়া শাজাহানপুর উপজেলা শিক্ষা প্রশাসনের আয়োজনে অনাড়ম্বর আয়োজনে সোমবার পালিত হয়েছে মিনা দিবস। এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে সকাল সাড়ে নয় ঘটিকার দিকে র‌্যালি করেছে উপজেলা শিক্ষা অফিস। র‌্যালিটি মহাসড়ক দিয়ে মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে মাঝিড়া মডেল সপ্রাবি’র হলরুমে দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করেছিল শিক্ষা প্রশাসন।

শাজাহানপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জহুরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার বাদল।

দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার ১২০টি সপ্রাবির শিক্ষার্থীরা অংশগ্রহন করে। নাচ,গান, কবিতা আবৃতি’তে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয় উপজেলা শিক্ষা প্রশাসন এর পক্ষ থেকে।

প্রধান অতিথি তার বক্তৃতায় শিশুদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়াপ্রেমী হিসাবে গড়ে তুলতে শিক্ষকদের আহবান জানান। পাশাপাশা বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল সচেতন ব্যক্তিদ্বের সোচ্চার হতে বলেন।

অন্যান্যদের মধ্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোমিনুল ইসলাম, ওহেদুজ্জামান, মাহমুদা খাতুন, মাহাবুর রহমান প্রমূখ

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com