বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
নয়ন রায়,জিটিবি নিউজ টুয়েন্টিফোর,ঢাকা : রাজধানী ঢাকার ধানমন্ডিতে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে। আজ শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন জানান, ধানমন্ডি-৬ এ অবস্থিত ১২তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর প্রায় এক ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।