বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

রাজধানীর ফ্লাইওভারের উপর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন হানিফ ফ্লাইওভারের উপর থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

​বুধবার (২ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো.সাইদুজ্জামান জানান, আজ ভোরের দিকে এক পথচারী ‘৯৯৯’-এ ফোন করে দুর্ঘটনার কথা আমাদের জানান। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর পৌঁছায় এবং সেখান থেকে ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর হেঁটে যাওয়ার সময় বা রাস্তা পার হওয়ার চেষ্টা করার সময় কোনো দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​তিনি আরও জানান, ঘটনাস্থলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও সুরতহাল সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি প্রযুক্তির সহায়তায় নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com