বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

পবিপ্রবিতে প্রাণীর কৃত্রিম প্রজননের নতুন যন্ত্র উদ্ভাবন

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। এদেশের কৃষির পাশাপাশি আছে প্রাণিসম্পদ। যার মাধ্যমে কৃষক তার ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করে। কৃষিতে উন্নত প্রযুক্তি এবং যন্ত্রপাতি ব্যবহারের ফলে বাংলাদেশ কৃষিতে এখন অনেকটা এগিয়ে গেছে। সেই অনুযায়ী প্রাণী সম্পদের ওপর উন্নত প্রযুক্তির ব্যবহার খুবই কম।

এরই ধারাবাহিকতায় প্রাণী সম্পদের ওপর গুরুত্ব দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. অসীত কুমার পাল নতুন এক যন্ত্র উদ্ভাবন করেছেন এবং তার সহযোগী হিসেবে ছিলেন মাস্টার্সের শিক্ষার্থী মো. আব্দুর রহিম।

বর্তমান চিকিৎসা পদ্ধতিতে গবাদি পশুর প্রজননের ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে হাতের সাহায্যে পশুর সারভিক্স এর অবস্থান জানতে হয়। যার ফলে জরায়ু সমস্যার কারণে জন্মকালীন সময় বা জন্মপূর্ববর্তী এবং জন্মপরবর্তী সময় নানা কারণে গবাদি পশু মারা যায়। নতুন উদ্ভাবিত এই যন্ত্রের সাহায্যে সনাতন পদ্ধতি পরিহার করে সহজেই সারভিক্সের অবস্থান নিখুঁত ভাবে জানা যাবে। যা কৃত্রিম প্রজননের সময় এআই গান প্রবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্ভাবিত এ যন্ত্রটির নাম দেওয়া হয়েছে পিএসটিইউ ভ্যাজাইনো সারভাইকাল ডিভাইস।

এ যন্ত্রের সাহায্যে প্রাণীর সারভিক্স এর বহির্মুখ দেখতে, সারভাইকাল কৃত্রিম প্রজননে ব্যবহার, ভ্যাজাইনাল ও সারভাইকাল প্রদাহ দেখা, গর্ভবতী প্রাণী বাচ্চা প্রসবের সময় জরায়ু মুখ খুলেছে কিনা, কৃত্রিম প্রজননের সময় সারভিক্স এর মধ্যে সহজেই কৃত্রিম প্রজনন পাইপ প্রবেশ করানোসহ জরায়ু হতে সংক্রামক দূষিত পদার্থ অপসারণর সাহায্য করবে। এ ছাড়া কৃত্রিম প্রজনন টেকনিশিয়ানদের কৃত্রিম প্রজননে সহায়তা করবে।

উদ্ভাবিত এ যন্ত্রটি এসএস (স্টেইনলেস স্টিল) পাইপ দ্বারা বিশেষ কৌশলে ও পরিমাপে প্রাণীর প্রজাতি অনুসারে প্রস্তুত করা হয়েছে।

উদ্ভাবিত এ যন্ত্র সম্পর্কে ড. অসীত কুমার পাল কালের কণ্ঠকে বলেন, উদ্ভাবিত এ যন্ত্রটি পরিবেশ ও প্রাণীর শরীরের ওপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ফেলবে না এবং যন্ত্রটির প্রস্তুত মূল্যও খুবই কম। আমরা এটিকে কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com