বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আজ ডেন্টালে ভর্তি পরীক্ষা

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : আজ শুক্রবার (১ নভেম্বর) বাংলাদেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ, ইউনিট ও ইনস্টিটিউটে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।

রাজধানীর পাঁচটি এবং রাজশাহী ও চট্টগ্রামের আরও চারটি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেবেন মোট ২৫ হাজার ১১৬ জন ভর্তীচ্ছু পরীক্ষার্থী। সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ৫৩২ ও বেসরকারিতে এক হাজার ৩৫০ আসন থাকায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী পরীক্ষার্থীর সংখ্যা ১৩ জনেরও বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সকাল ১০টা থেকে শুরু হয়ে একঘণ্টা চলবে পরীক্ষা। ১০০ নম্বরের এই পরীক্ষায় ১০০টি বহুনির্বচনী (এমসিকিউ) প্রশ্নের উত্তর দিতে হবে।

পরীক্ষায় জীববিজ্ঞানে ৩০, রসায়নবিদ্যায় ২৫, পদার্থবিদ্যায় ২০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বর থাকবে। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে পরীক্ষার্থী অকৃতকার্য বলে গণ্য হবে। শুধু কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

রাজধানীর তেজগাঁও কলেজ, মহাখালী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের দুটি কেন্দ্রের পরীক্ষার্থী সংখ্যা ১৭ হাজার ৭৪৫ জন। বাকি ৭ হাজার ৩৭১ জন অংশ নেবেন রাজশাহী ও চট্টগ্রামের চার কেন্দ্রে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com