বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে আবারো অভিযান শুরু

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : মাত্র কিছুদিন আগে বুড়িগঙ্গার তীরে ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছু কিছু এলাকায় আবারো অবৈধ স্থাপনা তৈরি করেছিল একটি চক্র। গতকাল শনিবার বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আরিফ উদ্দিনের নেতৃত্বে কামরাঙ্গীরচর এলাকার দখলকৃত স্থানে আকস্মিক অভিযান চালানো হয়। এসময় উচ্ছেদ করা হয় বেশ কিছু স্থাপনা।

আজ রবিবার সদরঘাটের উল্টোদিকে তেলঘাট এলাকায় একইভাবে অভিযান পরিচালিত হবে। সেইসঙ্গে বুড়িগঙ্গার তলদেশের বর্জ্য অপসারণে চলবে অভিযান।

বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, কোন অবস্থাতেই আর বুড়িগঙ্গার তীর দখলের সুযোগ দেয়া হবে না। একইসঙ্গে এখন থেকে নদীর বর্জ্য অপসারণ ধারাবাহিক অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com