বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

রাজধানী ঢাকা তেজগাঁওয়ে স্লিপার ভেঙে আটকা পড়েছে ট্রেন

নয়ন রায়,জিটিবি নিউজ টুয়েন্টিফোর,ঢাকা : রাজধানী ঢাকা তেজগাঁও এলাকায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে এফডিসি গেট সংলগ্ন রেললাইনের স্লিপার ভেঙে গেছে। ফলে ঢাকামুখী ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। এদিকে রেল লাইনের স্লিপার ভেঙে যাওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস নামের একটি ট্রেন আটকা পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) এসআই মির্জা বলেন, এফডিসি গেটে রেললাইনের স্লিপার ভেঙে যাওয়ার বিষয়টি শুনেছি। এতে তেজগাঁও স্টেশনে আটকা পড়েছে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com